গাঁজা ও সিএনজিসহ ত্রিশালে কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

আবুল কালাম আজাদ:ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ অভিযানে গাঁজা ও সিএনজিসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) দুপুরে সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির সার্বিক তত্ত্বাবধানে জেলার ত্রিশাল থানাধীন বালিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০ কেজি গাঁজা ও একটি সিএনজিসহ মোঃ আব্দুল্লাহ (৩৭), পিতা গোলাম মোস্তফা, মাতা সখিনা খাতুন, সাং- বনুয়াপাড়া, থানা- নেত্রকোনা সদর, জেলা- নেত্রকোনা—কে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে ত্রিশাল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031