শাসন ও জবাবদিহিতায় তথ্য অধিকার আইন অপরিহার্য — সচিব জাহেদা পারভীন

আবুল কালাম আজাদ : সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় ‘তথ্য অধিকার আইন, ২০০৯’-এর যথেষ্ট গুরুত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব জাহেদা পারভীন। তিনি বলেন, জনগণ সকল ক্ষমতার উৎস। তথ্যপ্রাপ্তি জনগণের মৌলিক অধিকার, আর সেই অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সরকারি দপ্তরগুলো জনগণকে কাঙ্ক্ষিত তথ্য প্রদান করবে, এতে সরকারের প্রতি আস্থা ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) জুম প্ল্যাটফর্মে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘তথ্য অধিকার আইন-২০০৯ বাস্তবায়ন’ বিষয়ক কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোসাঃ সুরাইয়া বেগম এবং স্বাগত বক্তব্য দেন যুগ্মসচিব ড. মোহাম্মদ আশরাফুল আলম।কর্মশালায় তথ্য অধিকার আইন বাস্তবায়নের প্রয়োজনীয়তা, সরকারি কর্মকর্তাদের দায়িত্ব ও তথ্য প্রদানের সঠিক পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, “তথ্যই শক্তি”—এই শক্তির সঠিক প্রয়োগই সুশাসন ও উন্নত রাষ্ট্র গঠনে সহায়ক ভূমিকা রাখবে।অনুষ্ঠানে বিভাগীয় তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031