মুক্তাগাছায় ছিনতাইয়ের ভুয়া নাটক সাজিয়ে পুলিশকে ফাঁকি দিতে গিয়ে পেশাদার ডাকাত গ্রেফতার”

আবুল কালাম আজাদ :ময়মনসিংহের মুক্তাগাছায় ছিনতাইয়ের ভুয়া নাটক সাজিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছেন এক পেশাদার ডাকাত। গ্রেফতার ব্যক্তি হলেন নেওয়াজ আলীর ছেলে সোহেল (২৬)।বুধবার ২৯ অক্টোবর ২০২৫ সকালে ময়মনসিংহের দিগাড়কান্দা বাইপাস এলাকায় ঘটনাটি ঘটে। জানা যায়, সোহেল নিজেকে ড্রাইভার পরিচয় দিয়ে একটি সিলিন্ডার গ্যাস ও চুলা পরিবহনকারী পিকআপের চালক, প্রতিবন্ধী মজিবর রহমানের সহায়তা চান। মুক্তাগাছার উদ্দেশ্যে গাড়িতে ওঠার পর আকুয়া বাইপাস এলাকায় পৌঁছালে সোহেল গাড়ি থামাতে বলেন।এ সময় এক মোটরসাইকেল আরোহী পুলিশ পরিচয়ে এসে সোহেলের কাছ থেকে ৩ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি। তবে ড্রাইভার মজিবরের কোনো ক্ষতি হয়নি এবং তার মালামালও অক্ষত থাকে। ঘটনাটিতে অসঙ্গতি দেখে ড্রাইভার প্রতিবাদ করলে সোহেল গাড়ির চাবি ছিনিয়ে পালিয়ে যান।এরপর সোহেল নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ করেন, ড্রাইভার পরিকল্পিতভাবে তার কাছ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ তদন্ত শুরু করে। জিজ্ঞাসাবাদে ধীরে ধীরে বেরিয়ে আসে ঘটনার আসল চিত্র—সোহেল নিজেই প্রতারণা ও লুটপাটের ঘটনাটি সাজিয়ে ভুক্তভোগী সেজে পুলিশের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করেছিলেন।মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) জুলুস খান বলেন, “সোহেল অত্যন্ত অভিনব কায়দায় ৯৯৯-এ কল দিয়ে বানোয়াট তথ্য দিয়েছেন। তদন্তে আমরা সত্য উদঘাটন করতে সক্ষম হয়েছি। তার নামে একাধিক মামলা রয়েছে এবং সে একজন পেশাদার ডাকাত।” গ্রেফতারের পর সোহেলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031