কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ মামলায় জরিমানা আদায়

মোঃ মুক্তাদির হোসেন: ২৮ অক্টোবর গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট   এ.টি.এম কামরুল ইসলাম এর নেতৃত্বে আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় মোট ৪টি মামলা দায়ের করা হয়। এতে মোট ১১,৫৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এর মধ্যে—ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ৩৯ ধারার অপরাধে ৪৬ ধারায় মেসার্স উত্তরা ফিলিং স্টেশনকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় ৩ জন ব্যক্তিকে যথাক্রমে ১,০০০ টাকা, ৪০০ টাকা, এবং ১৫০ টাকা করে জরিমানা প্রদান করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন মহিউদ্দিন ওয়ারেছী, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, গাজীপুর এবং বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আলামিন ভূইয়া।
আসামিরা হলেন: মেসার্স উত্তরা ফিলিং স্টেশন সজীব, পিতা সতীশ, বান্দাখোলা মহসিন, পিতা ওয়াজউদ্দিন, গাড়ারিযা, নাগরী
আবু তাহের, পিতা মন্জুর, জুগলী ভ্রমাণ আদালতের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে জনস্বার্থে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে পরবর্তী সময়ে ও এই অভিযান অব্যহত থাকবে বলেন আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন কালীগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এ.টি.এম কামরুল ইসলাম।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031