সাভারে ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ আসিফুজ্জামান আসিফ: সাভারে ইস্টার্ন ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন। শনিবার দুপুরে আয়োজিত এ সম্মেলনটি ইস্টার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (আইওইউ), দ্য গাম্বিয়া’র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)-এর চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহ উদ্দিন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী।

ভিডিও বার্তা দেন (আইওইউ), দ্য গাম্বিয়া’র আচার্য প্রফেসর ড. আবু আমিনা বিলাল ফিলিপ্স এবং এসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সবুর খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসান এম. সাদেক।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্যগণ, প্রেসিডেন্সী ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা, ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (আইওইউ), দ্য গাম্বিয়া’র ডেপুটি ভাইস চ্যান্সেলর (একাডেমিকস) প্রফেসর ড. মুহাম্মদ আহসান এবং রহিম আফরোজ বাংলাদেশ লিমিটেডের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম।

সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031