গাজীপুরে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির বার্ষিকী ও বনভোজনের জমকালো আয়োজন

গাজীপুর, ২৫ অক্টোবর ২০২৫ – গাজীপুরের শালনার নামির গ্রীন রিসোর্ট মৈশান বাড়িতে সারাদিনব্যাপী আনন্দঘন ও জমকালো আয়োজনের মধ্যে পালিত হয়েছে জাতীয় সাংবাদিক সংগঠন, সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী ও বনভোজন।

সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য ও তাদের পরিবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় সাংবাদিক সহযোদ্ধাদের মিলনমেলায়। দিনে ছিল ভুরিভোজ, প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা, কুইজ প্রতিযোগিতা এবং নানা বিনোদনমূলক কার্যক্রম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন ২০ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি রাসেল রানা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সুমন চৌধুরী। এছাড়া কার্যনির্বাহী সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ যেমন মীর মোঃ আব্দুল হালিম, মানিক হোসেন বিজয়, মোঃ ফয়েজুর রহমান, আশরাফুল ইসলাম সুজন, আতিকুল ইসলাম স্বাধীন, মোঃ আরিফ রাব্বানী, মোঃ হাবিবুর রহমান সহ আরও অনেকে অনুষ্ঠানে অংশ নেন।

দেশের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক সহযোদ্ধা এবং বিভিন্ন সাংবাদিক সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিবর্গও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশেষভাবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুম রানা, গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি রিংকু এবং সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলাউদ্দিন।

সারাদিনব্যাপী এই বর্ণিল আয়োজনের অন্যতম আয়োজক কমিটির সদস্য সুজন আহ্মেদ ডেঙ্গু পজিটিভ হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। সংগঠনের পক্ষ থেকে তার অনুপস্থিতিতে দুঃখ প্রকাশ করা হয় এবং দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করা হয়।

অনুষ্ঠানের সমাপ্তি হয় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে। আয়োজকরা সকলের সহযোগিতা ও অংশগ্রহণে অনুষ্ঠান সফল হওয়ায় আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031