নেত্রকোনায় ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন এটিএম আব্দুল বারী ড্যানি

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা; নেত্রকোনা, ২৫ অক্টোবর ২০২৫ – কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি নেত্রকোনার বারহাট্টা উপজেলার হারুলিয়া গ্রামে সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত করেছেন। এতে উপজেলা ও সারা এলাকার বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন এবং আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটিএম আব্দুল বারী ড্যানি। তিনি বলেন, “আমি হারুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছি। পাঁচরুহি স্কুল থেকে ৫ম শ্রেণি পাস করে মাদ্রাসায় পড়াশোনা করেছি, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের সাবেক সভাপতি হিসেবে দীর্ঘ ৩৩ বছর রাজনীতি করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক করেছেন। আমি বারহাট্টার সন্তান, আপনাদের সন্তান। আমি দল থেকে কিছু নিতে এসিনি, দলকে দিতে এসেছি।”

তিনি আরও বলেন, “আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে রাত একটা বা তিনটা নয়, ফোন দিলে আমি অবশ্যই আপনাদের উত্তর দেব। সুযোগ পেলে নেত্রকোনা-বারহাট্টার কোনও রাস্তা কাঁচা থাকবে না, ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন।”

সভায় আরও বক্তব্য দেন নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন রনি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফা জেসমিন নাহিন এবং জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031