প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণের দাবি উঠেছে

মোঃ তারেক রহমান : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়-কে দ্রুত সরকারি করণ করার দাবি জানিয়েছে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। তারা জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শতাধিক শিক্ষার্থী এখানে লেখাপড়া করছে, এবং প্রতিষ্ঠানটির একাডেমিক ফলাফল, শৃঙ্খলা ও অবকাঠামো সবই সরকারি প্রতিষ্ঠানের উপযুক্ত। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, সরকারিকরণ হলে এখানকার শিক্ষার্থীরা আরও মানসম্মত শিক্ষা ও সুযোগ-সুবিধা পাবে। এতে নারী শিক্ষার অগ্রযাত্রা আরও বেগবান হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণের আওতায় আনার জোর দাবি জানানো হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031