গাইবান্ধায় আনসার ভিডিপির ১০ দিন ব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে

মো: শুভ ইসলাম : গাইবান্ধা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার কার্যালয়  কতৃক আয়োজিত ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পর তাদের মাঝে সনদ বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পিয়ারাপুর উচ্চা বিদ্যালয় অনুষ্ঠিত  সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা। উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষিক, উপজেলা প্রশিক্ষিকা, উপজেলা কোম্পানির কমান্ডার, বাদিয়াখালী ইউনিয়নের কমান্ডার, বোয়ালী ইউনিয়নের কমান্ডার ও ভিডিপির সদস্যরা, প্রশিক্ষণ শেষে ৯০ জনকে সনদ ও ভাতা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত সুশৃঙ্খল বাহিনী। এ বাহিনীর সবচেয়ে বড় অংশ হলো গ্রাম প্রতিরক্ষা দল “ভিডিপি”। বাংলাদেশের প্রতিটি গ্রামে ৩২ জনের একটি পুরুষ ভিডিপি প্লাটুন এবং ৩২ জনের একটি মহিলা ভিডিপি প্লাটুন রয়েছে। প্রাথমিকভাবে ভিডিপি সদস্য-সদস্যারা ১০ দিনের গ্রাম/ওয়ার্ডভিত্তিক মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে। পরে তারা ২৮ দিনের অস্ত্রসহ প্রশিক্ষণ গ্রহণ করেতে পারবে। তারা সারা দেশের নিরাপত্তা রক্ষায় স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করবে। এই প্রশিক্ষণ চলাকালীন সময়ে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য আনসার ভিডিপি সদস্যদের নিরপেক্ষভাবে কাজ করার বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031