বাগাতিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হাসান আলী সোহেল, নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখার উদ্যোগে এক সমন্বয় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বাগাতিপাড়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নাটোর জেলা শাখার সিনিয়র যুগ্ম সমন্বয়ক মোহাম্মদ আব্দুল মান্নাফ।
উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী প্রভাষক মোঃ আরিফুল ইসলাম তপু-এর সভাপতিত্বে ও যুগ্ম সমন্বয়কারী মুনজুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলার প্রধান সমন্বয়কারী তাইজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক কুমার কুন্ডু, উপজেলা পরিষদের ছাত্র প্রতিনিধি মোনায়েম ইসলাম রুমি ও মাশরাফি বিন মোস্তফা সাফাত প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই এনসিপির মূল অঙ্গীকার।

অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাহবুব আলম।

হাসান আলী সোহেল

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031