সালথায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সালথা থানা পুলিশ

ফরিদপুরের সালথায় ইয়াবার ট্যাবলেট সহ রেজাউল মাতুব্বর (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। আটককৃত রেজাউল উপজেলার গট্টি ইউনিয়নের বড় লক্ষণ দিয়া গ্রামের মৃত আব্দুল রব মাতুব্বরের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বুধবার বিকাল আনুমানিক চারটার দিকে বড় লক্ষণ গ্রামের আশ্রায়ণ কেন্দ্রে অভিযান চালিয়ে রেজাউলকে আটক করে।
এ সময় তার কাছ থেকে স্টার সিগারেটের খালি প্যাকেটের ভিতর পলিথিনের ব্যাগে মোড়ানো ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, আশ্রয়ণ কেন্দ্রে অভিযান চালিয়ে ইয়াবার সহ রেজাউল মাতুব্বর নামে এক মাদক কারবারীকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রমাণ করা হয়েছে।

সর্বশেষ খবর