ময়মনসিংহে পূজামণ্ডপে ৩ জনকে ছুরিকাঘাত, চিহ্নিত সন্ত্রাসী মামুন আটক

আবুল কালাম আজাদ : ময়মনসিংহ শহরের বড় কালীবাড়ি এলাকায় শ‍্যামা পূজার মণ্ডপে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে বন্ধুসংঘ শ‍্যামা পূজা মণ্ডপে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—অটোমিস্ত্রি মানিক সরকার (২৮), তার স্ত্রী ভারতী সরকার (২৪) ও বড় কালীবাড়ি বন্ধুসংঘ শ‍্যামা পূজা কমিটির সাধারণ সম্পাদক সাধন সরকার (৫৭)। আহত তিনজনকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ভারতী সরকারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছর পূজার সময় স্থানীয় যুবক মো. মামুন (২৭) পূজা কমিটির কাছে টাকা দাবি করে আসছিলেন। এবার টাকা না পেয়ে তিনি ক্ষিপ্ত হয়ে সাধন সরকারসহ তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করেন। এ সময় মামুনের সঙ্গে আরও কয়েকজন ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বন্ধুসংঘ শ‍্যামা পূজা কমিটির সভাপতি রতন পাল বলেন, “মামুন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “অভিযুক্ত মামুনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।” ঘটনাটির পর পূজামণ্ডপ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031