নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলে আখচাষি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

হাসান আলী সোহেল : নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে আখচাষি উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ চিনিকল আখচাষি ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এ সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান রশিদুল হাসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব ও ইক্ষু উন্নয়ন ও গবেষণা পরিচালক ড. আব্দুল আলীম খান, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়া এবং আখচাষি ফেডারেশনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আখচাষের উন্নয়ন ছাড়া চিনিশিল্প টিকিয়ে রাখা সম্ভব নয়। এসময় আখচাষি ফেডারেশনের পক্ষ থেকে ১১ দফা দাবি তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে- চিনিকল চালু রাখা, আখের ন্যায্য মূল্য নির্ধারণ ও চাষিদের বকেয়া অর্থ পরিশোধসহ প্রণোদনা প্রদানের দাবি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031