মসজিদে জামাতের রাজনীতি নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ মিছিল

মসজিদে জামাতের রাজনীতি বন্ধের দাবিতে নোয়াখালী প্রধান সড়কে বিএনপির বিক্ষোভ প্রতিবাদ মিছিল পালিত হয়েছে। আজ (১৯ অক্টোবর) রবিবার নোয়াখালী শহর বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিলটি শহরের টাউন হলের মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কোর্ট বিল্ডিং মোড়ে প্রতিবাদ সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়েছে। বিক্ষোভ প্রতিবাদ মিছিলে শহর ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নিতে দেখা গেছে। আজ সদর উপজেলার নেয়াজপুরে মসজিদে দারুসুল কোরআনের নামে জামাত শিবিরের গোপন মিটিং থেকে নিরিহ মুসুল্লি ও স্থানীয় বিএনপির কর্মীসমর্থকদের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় স্থানীয় বিএনপির ৪০/৫০ কর্মীসমর্থক আহত হওয়ার দাবি করেন সংগঠনটি। হামলার ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে জামাত শিবির ও বিএনপির কর্মীসমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সুধারাম মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জামাতের লোকজনকে সরিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করেন। হামলার মুহূর্তে মূহর্মূহ ককটেল বিস্ফোরণ ঘটতে দেখা গেছে বলে স্থানীয়রা জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031