হেক্সাগার্ড রোভার’ রোবটের উদ্ভাবক তরুণ জিহাদের পাশে তারেক রহমান

আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের জন্য স্বর্ণপদক জয়ী তরুণ উদ্ভাবক ও গবেষক জাহিদ হাসান জিহাদের পাশে দাঁড়িয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

দর্শনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাবের প্রতিষ্ঠাতা জাহিদ হাসান জিহাদের মেধাভিত্তিক উৎকর্ষ বৃদ্ধিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।

তারেক রহমানের পক্ষ থেকে শনিবার (১১ অক্টোবর ২০২৫) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার পরানপুরে জাহিদ হাসান জিহাদের গ্রামের বাড়িতে যায় ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা জাহিদ হাসান জিহাদের সঙ্গে সাক্ষাৎ করে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিএনপি’র উপ-কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপি সভাপতি মাহমুদ হাসান খান বাবু, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, মো. আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, শাহাদাত হোসেন এবং বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ প্রমুখ।

এসময় তরুণ উদ্ভাবক জাহিদ হাসান জিহাদের সঙ্গে উপস্থিত ছিলেন তার মা নাসিমা খাতুন, বোন সুমাইয়া তাসমিন ঈশিতা এবং গবেষণা দলের সদস্য খাজা মুদাছির ইবনে আজম, মো. স্বপন আলী, মোহাম্মদ আসাদুজ্জামান সাব্বির, মোহাম্মদ সাব্বির হাসান, মো. মজিতূল ইসলাম সিফাত, মোহাম্মদ নাসিম হোসেন নূর ও মোহাম্মদ হাসিবুল হাসান।

উল্লেখ্য, চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার পরানপুর গ্রামের জয়নাল আবেদীন ও নাসিমা খাতুনের ছেলে জাহিদ হাসান জিহাদ ছেলেবেলা থেকেই প্রযুক্তি উদ্ভাবনে আগ্রহী। সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনোভেশন কমপিটিশন অ্যান্ড এক্সিবিশন (WICE) ২০২৫-এ তার তৈরি ‘হেক্সাগার্ড রোভার’ রোবটটি সেরা নির্বাচিত হয়ে স্বর্ণপদক অর্জন করেছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031