টি-২০ হোয়াইট ওয়াশের প্রতিশোধ নিতে সিরিজ জয়ের লক্ষে বাংলাদেশের বিপক্ষে আজ মাঠে নামবে আফগানিস্থান

আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের গ্রুপ পর্বের জেতার পর টি-টোয়েন্টি সিরিজেও ৩-০ ব্যবধানে জিতে বাংলাদেশ। সংক্ষিপ্ত সংস্করণে হোয়াইটওয়াশ করলেও একদিনের ক্রিকেটে খেই হারিয়েছে লাল-সবুজের দল। আবুধাবিতে প্রথম ওয়ানডেতে হেরেছে লাল-সবুজের দল। জাকের আলিদের সামনে আজ তাই লক্ষ্য সিরিজ হার এড়ানো।

আফগানিস্তানের বিপক্ষে সবশেষ দুইটি ওয়ানডে সিরিজেই হেরেছে বাংলাদেশ। ২০২৩ ও ২০২৪ সালে খেলা দুইটি সিরিজেই জিতে আফগানরা। হাশমতউল্লাহ শহীদিদের সামনে এবার টানা তিন ওয়াণডে সিরিজ জয়ের হাতছানি।

সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ভালো করতে পারেনি বাংলাদেশ। সাইফ হাসান ও তানজিদ তামিমের ওপেনিং জুটিতে স্কোরবোর্ডে ওঠে কেবল ১৮ রান। এছাড়া বাকি ব্যাটাররাও তেমন একটা সুবিধা করে ওঠতে পারেনি।

তাওহিদ হৃদয় আর অধিনায়ক মেহেদী মিরাজের পঞ্চাশোর্ধ্ব ইনিংস দলের মান বাচালেও বড় সংগ্রহ গড়ে দিতে পারেনি। প্রথম ম্যাচে বোলারদের মধ্যে উজ্জ্বল ছিলেন তানজিম সাকিব। ৭ ওভারে ৩১ রান দিয়ে তিনি নেন ৩ উইকেট। এদিকে প্রথম ম্যাচের দলের সঙ্গে আবুধাবিতে যোগ দিয়েছেন নাইম শেখ। যদিও তাঁকে আজ একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম।

দ্বিতীয় ম্যাচের আগে নিজেদের পরিকল্পনা নিয়ে পেসার সাকিব বলেন, ‘এই উইকেটে রান করা একটু কঠিন। আনপ্লেয়েবল উইকেট না, তবে স্কোর করা ডিফিকাল্ট। যখন রান করতে যাবেন, উইকেট মাঝে মাঝে একটু স্লো, মাঝে মাঝে বাড়তি বাউন্স। আমরা পেসাররা একটু বাইরে বাইরে বল করছি। স্টাম্পে আরও বল করতে হবে। এটাই টিম মিটিংয়ে আলোচনা করেছি। পরের ম্যাচে যত বেশি স্টাম্পে বল করা যায়। এই লক্ষ্য নিয়েই আগাব। আর পেসারদের অ্যাটাক করতে হবে, উইকেট নেওয়ার জন্য।’

 

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031