সাইমুম শিল্পীগোষ্ঠীর অভ্যন্তরীণ ত্রিমাসিক প্রতিযোগিতা সম্পন্ন

ঐতিহ্যবাহী জাতীয় সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠীর অভ্যন্তরীণ ত্রিমাসিক প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) রাজধানীর পুরানা পল্টনে আয়োজিত এ প্রতিযোগিতায় শিশু, আবৃত্তি, ক্বিরাত, সংগীত, কিশোর ও থিয়েটার—এই ছয়টি বিভাগে দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। এবারের প্রতিযোগিতায় সংগীত বিভাগে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সাইমুমের সাবেক পরিচালক শিল্পী আবু রায়হান, শিল্পী আতিক তাশরিফ, সাবেক সহকারী পরিচালক এ. কে. জিলানী, শিল্পী হাদিউজ্জামান বুলবুল, শিল্পী সাঈদ সুমন, শিল্পী সোলাইমান রাকিব, শিল্পী নিয়ামুল হোসাইন ও শিল্পী রাআদ ইজামা। আবৃত্তি বিভাগে বিচারক ছিলেন বিশিষ্ট আবৃত্তিকার ও উপস্থাপক আহসান হাবিব খান, আবৃত্তিকার সৈয়দ আল জাবের এবং আবৃত্তিকার ও উপস্থাপক এম. তারেক হাসিব। ক্বিরাত বিভাগে বিচারক হিসেবে ছিলেন বিশিষ্ট ক্বারি শামসুল হক আমান এবং ক্বিরাত বিভাগের পরিচালক ক্বারি মুমিনুল ইসলাম। অভিনয় (থিয়েটার) বিভাগে বিচারকের দায়িত্ব পালন করেন থিয়েটার বিভাগের পরিচালক তাওহীদ আলম, নাজমুল ইমন ও নেয়ামুল হাসানসহ আরও অনেকে। উল্লেখ্য, প্রতিটি বিভাগ থেকে উত্তীর্ণ শিল্পীদের সংখ্যানুযায়ী প্রথম ৫ জন ও ৩ জনকে পুরস্কৃত করা হবে। পরবর্তীতে তাদের বিভিন্ন আয়োজনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগীত বিভাগের পরিচালক হাসান আল বান্নাহ, কিশোর বিভাগের পরিচালক রাআদ ইজামা, শিশু বিভাগের পরিচালক কে. এম. সাব্বির, থিয়েটার বিভাগের পরিচালক তাওহীদ আলম মণ্ডল, ক্বিরাত বিভাগের পরিচালক মুমিনুল ইসলাম, আবৃত্তি বিভাগের পরিচালক তাহসিন আল মাহমুদসহ সংশ্লিষ্ট বিভাগীয় দায়িত্বশীলবৃন্দ। প্রতিযোগিতার পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সাইমুম শিল্পীগোষ্ঠীর বর্তমান পরিচালক শিল্পী জাহিদুল ইসলাম। সাইমুম শিল্পীগোষ্ঠীর অভিমত, এ ধরনের অভ্যন্তরীণ প্রতিযোগিতার মাধ্যমে শিল্পীরা দক্ষতা অর্জন করে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় আরও ভালোভাবে অংশ নিতে সক্ষম হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031