বিএনপি নেতা নাঈবুল ইসলামের জামায়াতে যোগদান

৪১ জন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠনের নেতা নাঈবুল ইসলাম । তিনি তেতুলিয়া উপজেলার তিরনই হাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারন সম্পাদক ও রনচন্ডি ঈদগাঁ কমিটির সভাপতি।
শুক্রবার ৩ অক্টোবর বিকেলে উপজেলার তিরনই হাট ইউনিয়ন জামায়াত কার্যালয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি এবং তার সঙ্গে আসা নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। এ ছাড়াও তেতুলিয়া উপজেলা রনচন্ডি, ভাদ্র বাড়ি জামেমসজিদ সামনে ৪৫০ জন বিএনপির সমর্থকসহ যোগদান করেছিলেন। এ সময় জামায়াতের পক্ষ থেকে নব যোগদানকারীদের ফুলের মালা পড়িয়ে বরণ করার পাশাপাশি তাদের হাতে বই তুলে দেওয়া হয়। এ উপলক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামায়াতের তিরনই হাট ইউনিয়ন শাখা এই অনুষ্ঠানের আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মো মোজাফফর হোসেন । সভায় বক্তব্য দেন পঞ্চগড় (তেতুলিয়া পঞ্চগড় আটোয়ারী ) জামায়াতের একক প্রার্থী অধ্যক্ষ ইকবাল হোসাইন( মাওলানা),পঞ্চগড় জেলা শাখার সিক্রেটারী এ্যাডভোকেট মোঃ নাসির উদ্দীন, , জামায়াতে ইসলামী বাংলাদেশ তেঁতুলিয়া থানা শাখার আমীর মাওলানা আবদুল হাকিম জামায়াতে ইসলামী বাংলাদেশ তেঁতুলিয়া থানা শাখার সেক্রেটারী মোঃ,হাবিবুর রহমা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন থানা সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031