গফরগাঁওয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

আবুল কালাম আজাদ, ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বজ্রপাতে রফিকুল ইসলাম রবি মিয়া (৪০) নামের এক জেলের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার পূর্ব গোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় জামায়াত নেতা আতিকুর রহমান হিরা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রবি মিয়া নৌকায় চড়ে পাশের বিলে মাছ ধরতে গেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

রবি মিয়া উপজেলার লংগাইর ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের বাইগাটেক এলাকার আব্দুল খালেক মিয়ার দ্বিতীয় ছেলে। পেশায় তিনি একজন জেলে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

এ বিষয়ে পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031