বাংলাদেশে কোনো সংখ্যালঘু থাকবে না, সবাই সমান নাগরিক— ফজলুর রহমান সাঈদ

মোঃ আবু সুফিয়ান মুক্তার : বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ সমান অধিকার ভোগ করবে—এই অঙ্গীকারের কথা উল্লেখ করে জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা মোঃ ফজলুর রহমান সাঈদ বলেন, “এ দেশে কোনো সংখ্যালঘু থাকবে না। সবাই সমানভাবে নাগরিক অধিকার ভোগ করবে। আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই যেখানে বৈষম্য, ভেদাভেদ ও অবিচারের কোনো স্থান থাকবে না। মঙ্গলবার (১ অক্টোবর ২০২৫) জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। ফজলুর রহমান সাঈদ আরও বলেন— “বাংলাদেশ আমাদের সবার। ইসলাম শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। তাই এখানে প্রত্যেক ধর্মের মানুষ নিরাপদে ও সম্মানের সাথে বসবাস করবে।  মানুষের অধিকার রক্ষা এবং ভ্রাতৃত্বপূর্ণ সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। এই সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন—ভাদসা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিঃ মোঃ আব্দুল বাতেন,ইউনিয়ন আমীর মাওলানা মোহাম্মদ আলী,ইউনিয়ন সেক্রেটারি ইলিয়াস হোসেন,ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাসুদুর রহমান মাসুম সহ মস্থানীয় নেতৃবৃন্দ। পরিদর্শন শেষে তিনি ই আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031