ময়মনসিংহে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শনে জেলা প্রশাসক

আবুল কালাম আজাদ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে ঘাট এলাকায় নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মুফিদুল আলম পরিদর্শন করেছেন। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) সকালে ব্রহ্মপুত্র নদের তীরে কাচারীঘাট এলাকায় এই পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হয়। পরিদর্শনকালে জেলা প্রশাসক ঘাটের নিরাপত্তা ব্যবস্থা, জনসাধারণের সুবিধা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিদ্যুৎ প্রকৌশলী মো. জিল্লুর রহমানসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা। প্রতিমা বিসর্জনকে ঘিরে ঘাট এলাকায় ইতোমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ ও নিরাপদভাবে দুর্গোৎসব উদযাপনের জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031