চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আখ চোরদের বিরুদ্ধে কথা বলায় বাড়ি থেকে ডেকে নিয়ে জামাত কর্মীর ওপর হামলা।

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে আনুমানিক রাত সাড়ে দশটার সময় স্থানীয় এক জামায়াত কর্মীর বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালানোর অভিযোগ উঠেছে। হামলার শিকার ওই নেতার নাম মোঃ মোয়াজ্জেম হোসেন, তিনি বাঁশবাড়িয়া এলাকার মোঃ রহিম মালিতার ছেলে । স্থানীয় সূত্র এবং ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার ১ অক্টোবর রাত সাড়ে দশটার দিকে স্থানীয় বিএনপি কর্মী নবীউদ্দিন, আলম, জাহাঙ্গীর, আলিম, ডালিম, জামাল, আব্দুর রাজ্জাক এবং রাজন সহ বেশ কয়েকজন ব্যক্তি দলবদ্ধভাবে মোঃ মোয়াজ্জেম হোসেনের বাড়িতে আসে। এসময়, আব্দুর রাজ্জাক এবং রাজন তাকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে আসে। এরপরই বাড়ির বাইরে থাকা অন্যান্যরা তার ওপর হামলা চালায়। ভুক্তভোগী পক্ষ অভিযোগ করেছে, হামলাকারীরা তাকে মেরে ফেলার আপ্রাণ চেষ্টা চালিয়েছে। হামলার শিকার মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন হামলাকারীদের মধ্যে একজনের ছেলে সম্প্রতি আখ চুরি করতে গিয়ে ধরা পড়ে। তিনি আখ চুরির ঘটনার বর্ণনা ,মালিকপক্ষ ওই ছেলেটিকে “চোর” বলে চিহ্নিত করলে, অভিযুক্তরা ক্ষুব্ধ হয়।জানা যায়, মালিকপক্ষ চুরির প্রতিবাদ করলে হামলাকারীরা নাকি তাদের মাথা ফাটিয়ে দেয়। মারামারিতে নিষেধ করাই এরপর সেই চোর এবং তার সাঙ্গপাঙ্গরা প্রতিশোধ নিতেই মোঃ মোয়াজ্জেম হোসেন ওপর এই হামলা চালিয়েছে। আহত মোঃ মোয়াজ্জেম হোসেন এর ছেলে শাহিন বলেন”আখ চুরি করার ঘটনায় চোরদেরকে চোর বলাই চোররা এসে আমার বাবাকে মেরেছে।” জাহাঙ্গীর নবীস উদ্দিন ওপর এমন হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহত মোঃ মোয়াজ্জেম হোসেন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন কাল থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031