আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে ময়মনসিংহে সেমিনার”

আবুল কালাম আজাদ ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উপলক্ষে প্রবীণ ঐক্য সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন ময়মনসিংহ প্রবীণ ঐক্য সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ডাঃ সবুজ তালুকদার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের উপদেষ্টা শামীম খন্দকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের সিভিল সার্জন মোঃ সাইফুল ইসলাম ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা।ফারজানা নুপুরের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সূর্য সেনা সংগঠনের পরিচালক তোফাজ্জল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা মোঃ বাকী বিল্লাহসহ আরও অনেকে।বক্তারা বলেন, প্রবীণরা সমাজ ও পরিবারের অভিজ্ঞতার ভাণ্ডার। তাদের সম্মান, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। দিবসটিকে ঘিরে প্রবীণবান্ধব সমাজ গড়ে তোলার আহ্বান জানান তারা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031