চুয়াডাঙ্গা-১ আসনে গণঅধিকার পরিষদের পক্ষে মনোনয়ন ফর্ম নিলেন আলমডাঙ্গার সন্তান অ্যাড. হাবিবুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জাতীয় সংসদীয় আসন-৭৯ (চুয়াডাঙ্গা-১) আসনে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ট্র‍্যাক এর মনোনয়ন ফর্ম নিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ আইন সম্পাদক ও সুপ্রিম কোর্ট এর আইনজীবী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী অ্যাড. হাবিবুর রহমান।

তিনি চুয়াডাঙ্গা ১ আসনের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন আশা করছেন বলে জানিয়েছেন।

এসএফটিভির সাথে একান্ত সাক্ষাতকারে তিনি জানান, দল আমাকে মনোনয়ন দিলে ও চুয়াডাঙ্গা-১ আসনের মাটি ও মানুষ আমাকে সুযোগ দিলে, আমি চুয়াডাঙ্গা-১ আসনে মাদক ও জুয়ামুক্ত সমাজ বিনির্মানে, পরিবেশের ভারসাম্য রক্ষায় ও আধুনিক চুয়াডাঙ্গা গঠনে অগ্রনি ভূমিকা পালন করব বলে প্রত্যাশা রাখছি।

জনতার অধিকার আমাদের অঙ্গিকার, আমাদের অঙ্গিকার দেশ হবে জনতার।

তিনি আরো জানান, আমি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার, কালিদাসপুর ইউনিয়নের পারকুলা গ্রামের সন্তান।

চুয়াডাঙ্গা-১ আসনের সিংহভাগ ভোট ই আলমডাঙ্গা উপজেলার। তবুও আলমডাঙ্গার উন্নয়নের মান সন্তোষজনক নয় তাই তিনি অভিমত ব্যাক্ত করেন, সুযোগ পেলে তিনি আলমডাঙ্গা সহ চুয়াডাঙ্গা-১ আসনের সকল অঞ্চলকে সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন করার চেষ্টা করবেন।

সর্বশেষ খবর