পি আর ছাড়া নির্বাচনে ফ্যাসিবাদের আশঙ্কা — সজীব

পি আর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে নতুন করে ফ্যাসিবাদ আবির্ভাব হবে – ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা সভাপতি হাসানুজ্জামান সজীব।

মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা:
,ইসলামী আন্দোলন বাংলাদেশ কার্পাসডাঙ্গা ইউনিয়ন শাখার ৭নং ওয়ার্ড বয়রা গ্রামে ওয়ার্ড দায়িত্বশীলদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুল জলিল প্রধান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনের হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী জনাব মোঃ হাসানুজ্জামান সজীব। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা সভাপতি এনামুল কবির জিপসি, ইউনিয়ন সভাপতি আমির হোসেন ও সেক্রেটারি আব্দুর রহমান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসানুজ্জামান সজীব বলেন— “আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পি আর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে। কারণ এই পদ্ধতিতে প্রতিটি ভোটারের ভোটের যথাযথ মূল্যায়ন হয় এবং স্বৈরাচার সৃষ্টির সুযোগ থাকে না। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে দেশে নতুন করে ফ্যাসিবাদের জন্ম হবে। বাংলাদেশের মানুষ আর পুরাতন পদ্ধতিতে ফিরে যেতে চায় না। জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হলে হাতপাখাকে বিজয়ী করতে হবে।”

সর্বশেষ খবর