কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’২৫ উপলক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সাথে কর্মশালা

রুহুল আমিন রুকু : শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামুলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে জেলা পর্যায়ে পরামর্শমুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর’২৫ সোমবার দুপুর ১২টায় জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা সিভিল সার্জন কার্যালয়ে দুপুর ২ টা পর্যন্ত সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা সিভিল ডা. স্বপন কুমার বিশ্বাস। কুড়িগ্রাম জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, গণযোগাযোগ অধিদপ্তর,ঢাকার উপপরিচালক রিয়াদুল ইসলাম, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউনিসেফ রংপুর বিভাগের প্রতিনিধি ডা.মাহমুদুর রহমান, সিনিয়র সাংবাদিক ইউনুছ আলী,এনটিভি কুড়িগ্রাম প্রতিনিধি হাসিবুর রহমান হাসিব,মাই টিভি কুড়িগ্রাম প্রতিনিধি এস.এম আশরাফুল হক রুবেল, জেলা প্রেসক্লাবে সভাপতি সহকারী অধ্যাপক অনিরুদ্ধ রেজা, সিনিয়র সাংবাদিক ফজলে রাব্বি এন্টনী,জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। আসন্ন এ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সময়কাল ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর-২৫ পর্যন্ত মোট ১৮ কার্যদিবস চলমান থাকবে বলে সিভিল সার্জন সূত্র অবহিত করে। জেলা সিভিল সার্জন স্বপন কুমার বিশ্বাস তার বক্তব্যে বলেন, আপনারা সাংবাদিক সমাজের দর্পণ। তাই আপনারা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন জোরালোভাবে প্রচার করবেন। কর্মশালায় জেলা প্রেসক্লাবে সভাপতি সহকারী অধ্যাপক অনিরুদ্ধ রেজা বলেন, ২০২৫ এর এই টাইফয়েড টিকা দান ক্যাম্পেইনে কুড়িগ্রাম জেলার কোন শিশু যেন টিকার বহির্ভূত না থাকে সে বিষয়ে জোরালো প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। এসময়ে শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট ও রোভার স্কাউটস এর সদস্যরা প্রচার ও সহযোগিতা করবে বলে কর্মশালায় অবহিত করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031