পাইকগাছায় দুর্গাপূজা মন্দির পরিদর্শন করলেন বিএনপি নেতা ডা. মজিদ

শারদীয় দুর্গাপূজার আনন্দময় ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. মো. আব্দুল মজিদ (এমবিবিএস) পাইকগাছা উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) তিনি লতা ইউনিয়নের ১২টি, কপিলমুনির ২টি এবং পাইকগাছা পৌরসভার ৬টি পূজা মন্দিরে গিয়ে পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করার জন্য সকলকে উৎসাহিত করেন। সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য এডভোকেট জি. এম. আব্দুস সাত্তার, মোড়ল শাহাদাত হোসেন ডাবলু, উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মণ্ডল,উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, আবু মুসা সরদার, হুরায়রা বাদশা, আকিজ উদ্দিন বিশ্বাস, আবু হানিফ মিলন, শহিদুর রহমান, খান মাসুম, সেকেন্দার আলী, রায়হান গাজী, ইব্রাহিম গাজী, রানা মোড়ল প্রমুখ। ডা. মজিদ বলেন, শারদীয় দুর্গাপূজা আমাদের সামাজিক সম্প্রীতির উৎসব। এ উৎসব শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031