সুইস রাষ্ট্রদূতের বাসায় বিএনপি নেতাদের মধ্যাহ্নভোজ

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বাসায় বিএনপি নেতাদের মধ্যাহ্নভোজ, নির্বাচন প্রসঙ্গেও আলোচনা

ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংগলির বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত এ ভোজসভায় পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা হয়।

বিএনপি নেতাদের উপস্থিতি

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম এবং চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক বিশেষ পরামর্শ কমিটির সদস্য ইসরাফিল খসরু।

আলোচনার বিষয়

বিএনপির প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যাহ্নভোজের সময় উভয়পক্ষের মধ্যে আন্তরিক পরিবেশে আলোচনা হয়। নির্বাচনসহ সমসাময়িক রাজনৈতিক বিষয়াদি নিয়েও মতবিনিময় করা হয় বলে জানা গেছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031