যশোর পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন

যশোর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন

যশোর পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন হিসাব সহকারী মহাসিন আলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির আউটসোর্সিং কর্মীরা। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অন্তত অর্ধশতাধিক আউটসোর্সিং কর্মী অংশ নেন।

কর্মীদের অভিযোগ

মানববন্ধনে বক্তারা জানান, যশোর পানি উন্নয়ন বোর্ডে দীর্ঘদিন ধরে আউটসোর্সিং পদ্ধতিতে কর্মী নিয়োগ দিয়ে কাজ চালানো হচ্ছে। চলতি অর্থবছর (২০২৫-২৬) এ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন পদে ৩১ জনকে নিয়োগ দেওয়া হয়। তবে পূর্বে কর্মরত ৭ জন কর্মীকে কোনো কারণ ছাড়াই বাদ দেওয়া হয়।

তাদের দাবি, ওই ৭ জনকে বাদ দিয়ে নতুনদের নিয়োগ দিয়েছেন হিসাব সহকারী মহাসিন আলী। মূলত ঘুষ না পাওয়ার কারণে পুরনোদের বাদ দেওয়া হয়েছে। এমনকি নতুন নিয়োগ পাওয়া প্রত্যেকের কাছ থেকে ৫ লাখ টাকা করে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

অনিয়মের আরও অভিযোগ

কর্মীরা জানান, ঘুষ নিয়ে নিয়োগের প্রক্রিয়ায় অপ্রাপ্তবয়স্ক একজনকেও কর্মী হিসেবে নিয়োগ দিয়েছেন মহাসিন আলী। যা সুস্পষ্টভাবে বিধিবহির্ভূত।

কর্মীদের দাবি

মানববন্ধন থেকে মহাসিন আলীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সুষ্ঠু তদন্ত করে নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি জানানো হয়েছে। তারা হুঁশিয়ারি দেন, দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলন আরও বর্ধিত করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031