আমীরে জামায়াতের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত স্পেনের মান্যবর রাষ্ট্রদূত মি. গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু ২৮ সেপ্টেম্বর (রবিবার) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে ব্রেকফাস্ট ও সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতের শুরুতেই রাষ্ট্রদূত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন। বৈঠকটি আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ-স্পেন দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ এবং আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা হয়। উভয়পক্ষই ভবিষ্যতে বাংলাদেশের প্রতি স্পেনের দৃঢ় সমর্থন এবং স্পেনের বিনিয়োগ আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎকালে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার আমীর ডা. এসএম খালিদুজ্জামান এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031