আলমডাঙ্গার কুমারী ও কালিদাসপুর ইউনিয়নে এবি পার্টির ঈগল মার্কায় আব্দুল্লাহ আল মামুন রানার গণসংযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা  আলমডাঙ্গা- ১আসনে সংসদ সদস্য পদপ্রার্থী, এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) আব্দুল্লাহ আল মামুন রানা আজ শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) বিকালে কুমারী ইউনিয়ন ও কালিদাসপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ব্যাপক গণসংযোগ করেন।গণসংযোগকালে তিনি স্থানীয় বাজার, হাট ও গ্রামে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এবি পার্টির প্রতীক ঈগল মার্কায় ভোট প্রার্থনা করেন। এসময় তিনি বলেন,“দেশে দায় ও দরদের নতুন রাজনীতি প্রতিষ্ঠার জন্য এবি পার্টি মাঠে নেমেছে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি— নাগরিকের সমস্যা, বিশেষ করে কৃষক, শ্রমজীবী ও তরুণ সমাজের সমস্যার সমাধানই হবে আমাদের প্রধান কাজ। ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতকে আমরা অগ্রাধিকার দেব। উন্নয়ন হবে সবার জন্য, কোনো দলীয়করণ থাকবে না।”তিনি আরও বলেন, “রাজনীতি হবে জনগণের কল্যাণে, দখল বা লুটপাটের জন্য নয়। এবি পার্টি দেখিয়ে দেবে— বিকল্প রাজনৈতিক শক্তি কেমন হতে পারে। দেশের মানুষ পরিবর্তন চায়, আমরা সেই পরিবর্তনের জন্য জনগণের পাশে আছি।” গণসংযোগকালে স্থানীয় জনতা তাকে সাদরে গ্রহণ করেন। অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়ে এবি পার্টির ঈগল মার্কায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় দলীয় বিভিন্ন নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031