বাগেরহাটে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

তরিকুল মোল্লা : টেকসই উন্নয়নে পর্যটন “প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো বাগেরহাটেও উদযাপিত হল বিশ্ব পর্যটন দিবস-২০২৫। বিশ্ব ঐতিহ্য ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদ চত্বরে শনিবার (২৭ সেপ্টেম্বর) বাগেরহাট পর্যটন ফোরামের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে বাগেরহাটের বিভিন্ন সামাজিক সংগঠন’সহ বাগেরহাটের পর্যটন সেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। র‍্যালি শেষে ফোরামের সভাপতি আবদুল্লাহ বনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া শাওন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি আকমল উদ্দিন সাখি, সেখ সাকির হোসেন, উপদেষ্টা মোঃ ফজলুল করিম, জজকোর্ট পিপি এডভোকেট মাহবুব মোর্শেদ লালন, সুজন সম্পাদক এসকে হাসিব, বাগেরহাট ট্যুরিস্ট পুলিশ ইনচার্জ প্রমুখ। র‍্যালিটি ষাটগম্বুজ মসজিদের সামনে থেকে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বাগেরহাট জাদুঘরের সামনে এসে শেষ হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031