আলমডাঙ্গায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা গেট থেকে শুরু হয়ে শহরের চারতলা মোড়, হাজী মোড়, আলিফ উদ্দিন রোড, হাই রোড হয়ে এরশাদ মঞ্চে গিয়ে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল-এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু। তিনি তার বক্তব্যে বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি বাস্তবায়ন ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।”বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হুসাইন ও আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম।উদ্বোধনী বক্তব্য দেন পৌর শ্রমিক কল্যাণ সভাপতি সাহিন শাহিদ ও পৌর আমীর মাহের আলী। আরও বক্তব্য রাখেন কুমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, পৌর যুব সভাপতি সাইফুল্লাহ হুসাইন, পৌর নায়েব আমীর জুলফিকার আলী, উপজেলা দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, জিএ সেক্রেটারি কামরুল হাসান সোহেল, উপজেলা যুব সভাপতি তরিকুল ইসলাম প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা সহকারী সেক্রেটারি বিলাল হোসাইন, কুমারী ইউনিয়ন আমীর আবুবকর সিদ্দিক বাবলু, কালিদাসপুর আমীর আসাদুল হক, ডাউকি আমীর সজিবুর রহমান, জামদানি আমীর ফজলুল হক, বেলগাছি ইউনিয়ন সভাপতি আমান উদ্দিন, নাগদাহ ইউনিয়ন আমীর ডাক্তার রিপন বিশ্বাস, আইলহাস ইউনিয়ন আমীর লিয়াকত আলী, খাসকররা ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল লতিফ, জেহালা ইউনিয়ন আমীর প্রভাষক হুমায়ুন কবির, হারদি ইউনিয়ন আমীর গিয়াস উদ্দিন ও বাড়াদি ইউনিয়ন আমীর জাহাঙ্গীর আলমসহ ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলরা। সমাবেশ সঞ্চালনা করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহা. মামুন রেজা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031