আলমডাঙ্গায় দুর্গাপূজা মন্দির পরিদর্শনে পুলিশ সুপার

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা) আলমডাঙ্গা থানার বিভিন্ন দুর্গাপূজা মন্দির আকস্মিকভাবে পরিদর্শন করেছেন।বুধবার, ২৪ সেপ্টেম্বর, বেলা সাড়ে ১১টায় তিনি বাবুপাড়া মন্দির, বালক সংঘ মন্দির (ক্যানালপাড়া), রথতলা পূজা মন্দিরসহ অন্যান্য পূজা মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূজা উদযাপনকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানান।পুলিশ সুপার বলেন, “শারদীয় দুর্গাপূজা যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে পুলিশ প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে।” তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বপূর্ণ ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম, পুলিশ পরিদর্শক (অপারেশন) বিকাশ চন্দ্র সরকার, ডাঃ অমল কুমার বিশ্বাস, বাবু পরিমল কুমার কালু ঘোষসহ পূজা উদযাপন কমিটি ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংবাদকর্মীরা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031