কাউখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মোঃ নুরুজ্জামান খোকন : শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে,২২সেপ্টেম্বর (সোমবার) বৈকাল ৪ ঘটিকার সময়,উপজেলা সভা কক্ষে উপজেলা প্রশাসন ও আনসার ভিডিপি আয়োজনে,আইনশৃঙ্খলা বাহিনী রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও পূজা কমিটির সদস্যদের সাথে এক প্রস্তুতিমূলক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন,স্বজল মোল্লা উপজেলা নির্বাহী অফিসের কাউখালী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এস এম আহসান কবির,সভাপতি জাতীয়তাবাদী দল বিএনপি কাউখালী। মোঃ সোলায়মান কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। মোঃ মফিজুর রহমান উপজেলা প্রকল্প কর্মকর্তা, এইচ এম দীন মোহাম্মদ,সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী দল বিএনপি কাউখালী। অধ্যাপক হুমায়ুন কবির,সেক্রেটারি জামায়াতে ইসলামী কাউখালী। মাওঃ আলী হোসেন সভাপতি বাংলাদেশ ইসলামী আন্দোলন কাউখালী। খাদিজা বেগম আনসার ভিডিপি কর্মকর্তা কাউখালী। এ ছারাও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পলাশ কর্মকার ও সাধারণ সম্পাদক দুলাল শীল(ধলু)সহ ২৪টি শারদীয় দূর্গা পূজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। বক্তব্যের শুরুতে বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ তাদের সমস্যার কথা তুলে ধরেন যে,আইনশৃঙ্খলা বাহিনী সহ সার্বিক নিরাপত্তা, সিসি ক্যামেরা পর্যবেক্ষণ,পূজা মন্ডপে যাতায়াতে রাস্তাঘাট সংস্কার বিষয় তুলে ধরেন। রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্যে বলেন,উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক দল আপনাদের সহযোগিতা করবে,যাতে করে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে,সকলকে শান্তিপূর্ণভাবে মিলেমিশে পূজার আনন্দ উপভোগ করার আহ্বান জানিয়েছেন। সেই সাথে মুসলমানদের ৫ওয়াক্ত আযান ও নামাজের সময়,পূজায় ব্যবহৃত মাইক বন্ধের বিষয়ে অনুরোধ করেন। প্রশাসনিক বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশ কর্মকর্তা বলেন, যেহেতু হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা একটি বড় পূজা এবং ৫ দিন ব্যাপী চলমান থাকবে,সেহেতু সকল আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা সহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার পূজা মন্ডপ পরিদর্শন করবেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031