পাঁচবিবির আওলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ২নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ২১ সেপ্টেম্বর রবিবার বৈকাল ৫ টায় নওগা কাঠালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন আওলাই ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ নূর হোসেন আকন্দ বাবু এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য,জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শাহ আলম দেওয়ান,পাঁচবিবি উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আজিজুল হক ঠান্ডা,পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির উপজেলা সভাপতি মোঃ আবু সুফিয়ান মুক্তার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ আবু রায়হান।

এছারাও বক্তব্য রাখেন আওলাই ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম নান্নু,ইউনিয়ন সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলাম,ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল স্তরে শক্তিশালী নির্বাচনী কমিটি গঠন ও নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। তারা সকল নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে ন্যায় ও সত্যের সংগ্রামে অবিচল থাকার আহ্বান জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031