সালথায় জামায়াতের ইসলামের উদ্যোগে সড়ক মেরামত

মোঃ ইলিয়াছ খান : ফরিদপুরের সালথা উপজেলার ভর্তি ইউনিয়নের জামায়াতে ইসলামের ইসলামীর উদ্যোগে সড়ক মেরামত করা হয়েছে। আজ (২০ সেপ্টেম্বর) শনিবার সকালে জামায়াতে ইসলামী গট্টি ইউনিয়নের নেতাকর্মীদের উপস্থিতিতে স্বেচ্ছাসেবকদের দিয়ে রাস্তা মেরামতের কাজ করা হয়। গট্টি ইউনিয়নের বালিয়া বাজারে মেইন রাস্তা থেকে পেঁয়াজের হাটে যাতায়াতের সড়কের সংযোগ স্থলে মাটি ভেঙ্গে ইট উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছিল যার কারণে দীর্ঘদিন যাবত এলাকার মানুষ পিঁয়াজ বাজারে যাতায়াত কারণে গাড়ি চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছিল। বাজারের পিঁয়াজ ব্যবসায়ী পেঁয়াজ বিক্রিতাগন ও এলাকার কৃষকদের দাবি উঠেছিল সড়কটি মেরামতের। গন মানুষের দাবীর প্রেক্ষিতে গট্টি ইউনিয়নের স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের নিজস্ব উদ্যোগে রাস্তাটি মেরামত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সালতা উপজেলা শাখা নায়েবে আমির আজিজুর রহমান মজনু, গট্টি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন, গট্টি ইউনিয়ন জামায়াতে ইসলামীর চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম, সালতা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাহাদী হাসান, গট্টি ইউপি ৫ নং ওয়ার্ড সভাপতি মামুন হোসেন, জামায়াত নেতা ওয়ালিউজ্জামন প্রমুখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031