ব্রেকিং নিউজ
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহকারী মহাসচিব নির্বাচিত হলেন শেখ ফয়েজ আহমেদ

জাতীয় সাংবাদিক সংস্থা (রেজি: নং–৯৫০৪৭)-এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল এস টেলিভিশনের ফরিদপুর জেলা প্রতিনিধি শেখ ফয়েজ আহমেদ।

গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আসিয়া আক্তার ও মহাসচিব মো. আলমগীর গনি স্বাক্ষরিত অফিসিয়াল চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর শেখ ফয়েজ আহমেদ বলেন, “১৯৮২ সালে প্রয়াত রবিন সাংবাদিক মোহাম্মদ আলতাফ হোসেন কর্তৃক প্রতিষ্ঠিত এ সংস্থা আজ দেশব্যাপী ও বিদেশে কার্যক্রম বিস্তার করেছে। আগামীতে সাংবাদিক সমাজের অধিকার প্রতিষ্ঠা ও সৌহার্দ্য-সম্প্রীতি রক্ষায় আন্তরিকভাবে কাজ করব।”

তিনি আরও সংস্থার সভাপতি ও মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

সর্বশেষ খবর