ব্রেকিং নিউজ
আনোয়ারায় বখতিয়ার পাড়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিকেল ৪টায় আনোয়ারা উপজেলার বখতিয়ার পাড়া (দক্ষিণ) সমাজ ঐক্য পরিষদের আয়োজনে বখতিয়ার শতাব্দী মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ফরিদ আহমদ এবং সঞ্চালনায় ছিলেন বশির রিফাত ও কবি তাহের।

ম্যাচের উদ্বোধক ছিলেন জনাব মীর আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব নুর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ ইউনুস, নুরুল হক আমিরী, মোহাম্মদ শফি, আবদুল হালিম, মুছা সাগর, আবদুস ছবুর মেম্বার, প্রবাসী আবদুল গফুর, আলী আকবর, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ সোলয়মান, মোহাম্মদ ইকবাল, মোজাফফর, ছালেহ জহুর প্রমুখ। আনন্দঘন এ খেলায় সংগঠনের সাবেক ফুটবলাররা লাল ও সবুজ—দুই দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। নির্ধারিত সময়ে সবুজ দল ৬-৫ গোলে লাল দলকে পরাজিত করে জয়লাভ করে।

সর্বশেষ খবর