আগামী নির্বাচনে পিআর পদ্ধতি চায় না মানুষ : সাভারে আমান উল্লাহ আমান

মোঃ আসিফুজ্জামান আসিফ: আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান। শুক্রবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। অমান উল্লাহ আমান বলেন, “পিআর পদ্ধতিতে কোনো নির্বাচন হবে না। বর্তমান সরকার যে ব্যবস্থাপনায় নির্বাচন আয়োজন করবে সেটিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করবে।” খেলায় হারানগর স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে ৫-৪ গোলে নগরচর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা উপভোগ করতে মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকারসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031