
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০ (দশ) পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটে আলমডাঙ্গা থানাধীন জেহালা অঘরনাথ মোড় বটগাছ সংলগ্ন পাকা সড়ক থেকে গ্রেফতারকৃতের নাম এনামুল হক (৪০), পিতা—মৃত নুর ইসলাম, গ্রাম—গড়গড়ি, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, পিপিএম এর নেতৃত্বে এসআই (নিঃ) আলমগীর কবীর মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকাভুক্ত করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
ভিউ: 257









