কিংবদন্তি শিল্পপতি গিরিধারী লাল মোদির মৃত্যুতে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল প্রখ্যাত শিল্পপতি, সমাজসেবক ও দাতা উত্তরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিক গিরিধারী লাল মোদির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

শোকবার্তায় তিনি বলেন—
“কিংবদন্তি শিল্পপতি গিরিধারী লাল মোদি শুধু একজন সফল ব্যবসায়ীই ছিলেন না, তিনি ছিলেন এলাকার শিক্ষা, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের অকৃত্রিম সহযোগী। তাঁর উদ্যোগ ও অবদান চুয়াডাঙ্গা তথা আলমডাঙ্গার মানুষ দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে আমরা একজন সমাজসেবককে হারালাম, এটি এ অঞ্চলের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

তিনি আরও বলেন—
“ইসলাম আমাদের শিক্ষা দেয়—মানুষের কল্যাণে করা প্রতিটি কাজই সওয়াবের কাজ। ধর্ম-গোত্র নির্বিশেষে যে ব্যক্তি মানবতার সেবায় আত্মনিয়োগ করেন, তিনি মানুষের হৃদয়ে অমর হয়ে থাকেন। গিরিধারী লাল মোদি তাঁর সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে উপকৃত করেছেন। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”

— প্রেরক:
অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল
জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী
চুয়াডাঙ্গা-১ আসন

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031