শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু উদযাপনে চুয়াডাঙ্গায় পুলিশ-উদযাপন কমিটির মতবিনিময় সভা

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশের আয়োজনে ১৮ সেপ্টেম্বর সকাল ১১টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র সভাপতিত্বে জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, চুয়াডাঙ্গা জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক রয়েছে। শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় তৎপর থাকবে।

প্রতিটি পূজা মন্ডপে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবকরাও সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (CCIC) টিম সার্বক্ষণিক সাইবার পেট্রোলিং চালাবে এবং সাদা পোশাকে ডিবি ও ডিএসবি মাঠে কাজ করবে। প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখাসহ বিভিন্ন বিষয়ে পূজা উদযাপন কমিটিকে নির্দেশনা প্রদান করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, সকল অফিসার ইনচার্জ, ডিআইও-১, ডিএসবি, ওসি ডিবি চুয়াডাঙ্গা, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটি এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031