“ময়মনসিংহ ধোবাউড়ায় গাঁজাসহ দুইজন গ্রেফতার”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা পুলিশ ‘খ’ সার্কেলের উদ্যোগে ধোবাউড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে পরিচালিত এ অভিযানে গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় দুইজনকে নির্দিষ্ট পরিমাণ গাঁজাসহ হাতে-নাতে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালত বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন।

ময়মনসিংহ ‘খ’ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত করতে পুলিশের এ কার্যক্রম নিয়মিতভাবে চলবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

এদিকে পুলিশ প্রশাসনের এমন অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে এবং মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দিয়েছে

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031