জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার উদ্যোগে সদর উপজেলার আমঝুপী ইউনিয়নে নির্বাচনি গণসংযোগ

মোঃ আব্দুল হামিদ :   বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার উদ্যোগে সদর উপজেলার আমঝুপী ইউনিয়নের কোলা গ্রামে নির্বাচনি গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে, সোমবার ৮ সেপ্টেম্বর-২০২৫ বিকেল ৫টার দিকে কোলা গ্রামের প্রধান প্রধান সড়ক ও দোকানপাটে এ নির্বাচনি গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মেহেরপুর-১ আসনের প্রার্থী ও জেলা আমির মাওলানা তাজউদ্দিন খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহাবুব উল আলম।
আরো উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সোহেল রানা, সদর উপজেলা সেক্রেটারি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাব্বারুল ইসলাম, আমঝুপি ইউনিয়ন জামায়াতে আমির মহসিন আলী, কোলা ওয়ার্ড জামায়াত সভাপতি সুলতান-সহ আমঝুপি ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
গণসংযোগ কর্মসূচিতে আসন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন আদায়ের আহ্বান জানানো হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031