আলমডাঙ্গায় যৌথ অভিযানে ১১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যৌথ অভিযানে ১১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা পৌরসভার রাধিকাগঞ্জ সাকনিস্থ পশু হাটের টোল আদায় ঘরের সামনে এ অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী অস্থায়ী ক্যাম্প হারদীর অফিসারের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম হাওলাদার সংগীয় ফোর্সসহ এ যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে দূর্লভপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে তৌফিক আলী (২০) কে ১১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪ হাজার ৯৪ টাকা এবং একটি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031