অতিরিক্ত দামে সার বিক্রি করায় কুড়িগ্রামে সাব-ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

রুহুল আমিন রুকু ; ‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় কচাকাটা থানায় গাবতলা বাজারে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগে এক সাব-ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।‎
‎সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ রায় দেন। জরিমানাপ্রাপ্ত সাব-ডিলার হলেন আব্দুস ছামাদ। তিনি গাবতলা বাজারের সাহাজাদী ট্রেডার্সের মালিক। ‎এর আগে সকালে বল্লভেরখাষ ইউনিয়নের ভিতরবন্দ বেল্টাপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম সার কিনতে গেলে দেখা যায়—সরকারি নির্ধারিত ১,৩৫০ টাকার পরিবর্তে এক বস্তা (৫০ কেজি) ইউরিয়া সার ১,৮০০ টাকায় বিক্রি করছেন ওই ডিলার। এ সময় কৃষকদের সঙ্গে ডিলারের লোকজনের বাকবিতণ্ডা শুরু হলে কচাকাটা থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।‎ পরে ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে অতিরিক্ত দামে সার বিক্রির প্রমাণ পান এবং উপজেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করেন। পরে দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়ে ডিলারকে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান চলাকালে উপজেলা জ্যেষ্ঠ কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন ও কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান উপস্থিত ছিলেন। উপজেলা জ্যেষ্ঠ কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন বলেন, “উপজেলায় পর্যাপ্ত সার মজুত রয়েছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির চেষ্টা করছে। এ ধরনের অনিয়ম রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031