কালিহাতীতে স্কুল পর্যায়ে পরিবেশ সচেতনতার জন্য ডাস্টবিন বিতরণ

শুভ্র মজুমদার, কালিহাতী ; টাঙ্গাইলের কালিহাতীতে সাম্যের পথের প্রতিষ্ঠাতা ও ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা বেনজীর আহমেদ টিটো’র সার্বিক সহযোগিতায় এবং সাম্যের পথের উদ্যোগে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে ডাস্টবিন বিতরণ করা হয়েছে। ৮ সেপ্টেম্বর (সোমবার) অনুষ্ঠিত ডাস্টবিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, কালিহাতী পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সিদ্দিকী, কালিহাতী উপজেলা পাঠাগারের সদস্য ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং গন্যমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।জননেতা বেনজীর আহমেদ টিটো বলেন, পরিবেশ পরিচ্ছন্ন রাখা শুধু আমাদের দায়িত্বই নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অপরিহার্য। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা আমাদের মূল লক্ষ্য। আমরা চাই, তারা বিদ্যালয় ও ঘরের পরিবেশ সবসময় পরিচ্ছন্ন রাখুক।উক্ত উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিদ্যালয় এলাকা পরিচ্ছন্ন রাখার গুরুত্বও বোঝানো হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031