ফেব্রুয়ারী মাসের নির্বাচন কেউ ঠেকাতে পারবে না” সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ

হিজলা উপজেলা প্রতিনিধি
মোঃজাহিদ হোসেন:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের হিজলা উপজেলা বিএনপির আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুল গাফফার তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি আলহাজ্ব মেজবাহ উদ্দিন ফরহাদ, বুধবার সকাল ১০ টায় উপজেলার হেলিপ্যাড মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন থেকে আনন্দ মিছিল এসে যোগ দেয় ৷

প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তবে বলেন ফ্যাসিস্ট সরকার এর পতনের পর দেশ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে ধাবিত হচ্ছে। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে,কিন্তু কিছু কিছু দল নির্বাচন যাতে না হয় সেই ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে না। বেহেশতে যেতে হলে নেক আমল করতে হবে।” সুতরাং অপপ্রচার করে লাভ নেই।
আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে। কোনো শক্তি সেই নির্বাচন ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা সবাই দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে জনগণের কাছে যান জনগণের জন্য কাজ করুন।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল,সহ অন্যান্যরা।

আলোচনা সভা সঞ্চালনা করেন হিজলা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির রায়হান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031