শাল্লায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

তৌফিকুর রহমান তাহের সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি;

সুনামগঞ্জের শাল্লায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা বিএনপির আয়োজনে ৩ সেপ্টেম্বর (বুধবার) বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এ উপলক্ষে সকাল সাড়ে এগারোটায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল র‍্যালি বের করে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুরাতন শহীদ মিনারের সামনের রাস্তায় এসে সম্মিলিত হয়।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এমএ রাজ্জাকের সঞ্চালনায়, উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস, মোঃ আব্দুল করিম, সদস্য মাহবুব সোবহানি চৌধুরী, মোঃ আলী আমজাদ তালুকদার।এছাড়া আলোচনা সভায়-বিএনপি ও সহযোগী সংগঠনের প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে সকল প্রকার মতনাক্য ভূলে বিএনপি পরিবারের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বিস্তর আলোচনা করেন।
অন্যদিকে উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের তত্ত্বাবধায়নে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৃথক ভাবে একটি শোভাযাত্রা উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা করেন। অনুষ্ঠিত আলোচনা সভায় হবিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোছা মিয়া, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শান্ত মিয়া, যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাব মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শাকিল আহমেদ, শাল্লা সরকারি ডিগ্রি কলেজ শাখার সহ সভাপতি রেজাউল করিম সহ প্রমুখ নেতৃবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আলোচান্তে বিস্তর বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031